সিলেটে আদালত পাড়ায় আইনজীবীর আকস্মিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আদালত পাড়ায় আকস্মিক মৃত্যু হয়েছে মো. সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবীর। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালত চত্বরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
সালমান সিদ্দিকী আদনান সিলেটের জকিগঞ্জের আখলাছ আলীর পুত্র। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরীর শেরুলিবাগ এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো আজও কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গণে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed