Main Menu

সিসিকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বদলি করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়। বদরুল হক এর আগে সিসিকের সচিবের দায়িত্বে ছিলেন।

বর্তমানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন বিধায়ক রায় চৌধুরী। গত ৭ সেপ্টেম্বর তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে ২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন বিধায়ক রায় চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed