সিলেটে কারাগারে বসে পরীক্ষা দিল হত্যা মামলার আসামি জুনায়েদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতি এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তার নাম জুনায়েদ আহমদ (১৯)।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।
তিনি জানান, জুনায়েদ আহমদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। একটি বিচারাধীন হত্যা মামলায় কারান্তরীণ আছেন তিনি। এইচএসসি পরীক্ষা দেওয়ার সুবিধার্থে তিন-চারদিন আগে হবিগঞ্জ কারাগার থেকে জুনায়েদকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়।
মঞ্জুর হোসেন আরও জানান, কারাগারে বোর্ডের নিয়োগকৃত একজন শিক্ষকের তত্ত¡াবধানে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed