সিলেটের ৩টি আলোচিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে ২৩ অক্টোবর-২০২২ বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক এর ১ম পৃষ্ঠায় “চাঁদাবাজিতে বেপরোয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়ি”, প্রতিদিন আদায় লক্ষাধিক টাকা। একই পত্রিকায় ৩ নভেম্বর-২০২২ প্রকাশিত সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে আউটসোর্সিংয়ে লোকবল সরবরাহে টেন্ডার ছাড়াই অনুমোদন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, সরকারি চাকুরী প্রলোবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভুক্তভোগীরা সর্বস্বান্ত। একই পত্রিকার ৫ নভেম্বর-২০২২, “সিলেটে সাবেক সচিবের ২ কোটি টাকার জমি অন্যের নামে!” সেটেলমেন্ট কর্মকর্তার কারসাজি- সংবাদে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, রায়হান হত্যাকান্ড সহ নানা বিতর্কিত ঘটনায় বন্দরবাজার পূলিশ ফাঁড়ি আবরো চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত হওয়ার সংবাদে নগরবাসী আতংকিত ও আশ্চানিত।
সিলেটে সিটি মেয়র যখন দখলমুক্ত ফুটপাত, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট যানজট সমস্যা সমাধানে এখনো পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার এই কান্ডে নগরবাসী অনেকটা সন্তুষ্ট। তারপরও যানজটের কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
অপরদিকে এক শ্রেণির পুলিশ ও অসাধু ব্যবসায়ী লোকদের কারণে সিলেট নগরীর যানজট ও দখলমুক্ত ফুটপাতের কার্যক্রম ব্যস্তে যেতে পারে না।
অপরদিকে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আউটসোর্সিংয়ে লোকবল সরবরাহে টেন্ডার ছাড়াই বারবার অনুমোদন পায় একটি বিতর্কিত প্রতিষ্ঠান। সংবাদ থেকে জানা যায়, চাকুরী সরকারিকরনের প্রলোবন ও নিরাপত্তা প্রহরীর নামে ৯৯জন কর্মচারীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী এনামুল হক এনাম দীর্ঘ ৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন চাইতেই তাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়ার হুমকী দেয়া হয়। এই অনিয়ম ও দুর্নীতির সাথে সিভিল সার্জন কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। ভুক্তভোগীদের টাকা ও বেতন দ্রæত পরিশোদ করার দাবী জানানো হয়।
সিলেট নগরীর শাহজালাল উপশহরে সরকারের সাবেক অতিরিক্ত সচিব, প্রখ্যাত রম্য লেখক আতাউর রহমানের ২ কোটি টাকা মুল্যের জমি নিয়ে জালিয়াতির ঘটনা খুবই দুঃখজনক ও নগরবাসীকে মর্মাহত করেছে। খোদ সেটেলমেন্ট বিভাগের তদন্তেই জালিয়াতির এই কারসাজি বেরিয়ে এসেছে।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শাহজালাল রহ. পুণ্যভ‚মিতে দুর্নীতিবাজদের বেপরোয়া কার্যক্রম মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে এই সংবাদগুলো প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ দৃশ্যমান ব্যবস্থা দেখতে যায় সিলেটবাসী। অন্যথায় অত্র সংগঠন রাজপথে আন্দোলনের পাশাপাশি স্ব স্ব কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করবে।
নেতৃবৃন্দ এই স্থানীয় দুর্নীতির ব্যাপারে ক্ষমতাসীন পার্টি সহ সকল মহলকে স্বোচ্ছার হওয়ার জন্য আকুল আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed