সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছেন দক্ষিণ সুরমাবাসী।
দক্ষিণ সুরমার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোটাটিকরের বিসিক শিল্পনগরীর ১ নং গেইটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এতে দক্ষিণ সুরমার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবকসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নিবেন। আয়োজকরা মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed