সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, আওয়ামিলীগ দেশটাকে লুটেপুটে শেষ করে দিয়েছে। তাই দেশকে বাঁচতে, মানুষকে বাঁচাতে জনগনকে রাস্তায় নামতে হবে। মানুষের পিট দেয়ালে ঠেকে গেছে। তাই আাগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার কোন বিকল্প নেই। সিলেটের সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ।
আগামি ২০ নভেম্বরের গণসমাবেশ সফলের লক্ষে বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরন ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক আবু আহমেদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাশিম জাকারিয়া, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্যদের মধ্যে সিনিয়র সদস্য বেলাল আহমদ, মিছবা আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান শপু, শফিকুল ইসলাম, বিমল দেব, রায়হান আহমেদ, জিয়াউর রহমান, সেলিম মিয়া, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, হোসেন খান এমাদ, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলতান মনসুর, গাজী লিটন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গুলশান উদ্দিন , সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজ হোসেন তারেক, ৯নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ, ১৭ নং ওয়ার্ডের আহবায়ক এম. এ. হাসান সাগর, ৯নং ওয়ার্ডের সদস্য সচিব জামিল বক্স,১০ নং ওয়ার্ড সদস্য সচিব মুক্তার আহমদ, শরীফ আহমদ, আলিম তালুকদার, ইমরান আহমদ, সেলিম আহমদ, এহিয়া আহমেদ, ফয়সাল আহমদ, এনামুল হক জুমন, শিপন আহমদ, জামাল আহমদ, ইমরান আহমদ রাফি প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed