সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক : ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত থেকে রতন চন্দ্র রায় (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়বাড়ী সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। রতন চন্দ্রপুর গ্রামের নিতেন্দ্রনাথ রায়ের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, রতন চন্দ্র রায়সহ কয়েকজন ভারতের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু আনার সময় ভারতের-৭৫ বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল রতন চন্দ্রকে আটক করে। তাকে ভারতের কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।
কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, এক বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানা যাবে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed