বিয়ে বাড়ির গেট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়ির গেট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনহর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদী হয়ে ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক (ওসি) কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed