বেশি দামে চিনি বিক্রি, সিলেটে ৮ দোকানীকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বেশি দামে চিনি বিক্রির দায়ে সিলেট নগরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়ার নেতৃত্বে এই অভিযান হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালীঘাট, লাল দিঘীরপাড়, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কালীঘাট ও লাল দিঘীর পাড় এলাকায় চিনি ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, অধিক মূল্যে চিনি বিক্রয়, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা এবং একই অপরাধে সুবিদ বাজার এলাকার ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এবং বাজার কমিটির সদস্যবৃন্দ সহায়তা করেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed