Main Menu

হবিগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ২ বোন হলো- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের কন্যা শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর কন্যা রোজিনা আক্তার (৭)।

শিমলা ও রোজিনা সম্পর্কে আপন খালাতো বোন। এর মধ্যে শিমলা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণী ও রোজিনা ২য় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা স্বজনদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা ঘরের টিনের চালের মধ্যে উঠে। এসময় তারা অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

বিয়য়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে পুরো হাসপাতাল এলাকা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code