হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশ ও সারাবিশ্বের সকল মানুষের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মাজার মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, মহানগর কমিটির সভাপতি কামাল আহমদ নছই, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার মিয়া, শাহ এনাম, কবির আহমদ, মনোয়ার আলী, সদস্য লায়েছ আহমেদ, সাজ্জাদুর রহমান, আজবির আহমেদ রোহান, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী এবং মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজিRead More
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More



Comments are Closed