Main Menu

গোলাপগঞ্জে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার পকেটে থাকা এনআইডি কার্ড থেকে এ তথ্য জানা যায়।

Manual5 Ad Code

স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের সামনে হঠাৎ দেখতে পান একটি মোটরসাইকেল (সিলেট-হ ১৪-৫১৭৪) দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে দেখতে পান। পরে তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual2 Ad Code

তবে কোন গাড়ির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে আসি।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code