Main Menu

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলে প্রস্তুতি সভা বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক: আাগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে বুধবার প্রস্তুতি সভা করছে সিলেট বিএনপি।

নগরীর হোটেল গার্ডেন ইন এ অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এতে সিলেট মহানগর, সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান হাসান জীবন।- প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed