উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ ধামের কাছে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৭ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কেদারনাথ থেকে উড্ডয়নের পরপরই গারু চাটির কাছে কপ্টারটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
হেলিকপ্টারটি কেদারনাথ থেকে ফাটা যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
টুইটার ও গণমাধ্যমের ছবিতে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, উদ্ধার অভিযান চলছে।
খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার ধামাল দুর্ঘটনার কারণ তদন্তে নির্দেশ দিয়েছেন।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed