মৌলভীবাজার কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার কারাগারে থাকা ভাস্কর চাষা (৬৭) নামক ধর্ষণ মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) ভোরে তিনি কারাগার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ৭ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে কুলাউড়া থানা পুলিশ গত ৯ অক্টোবর রাতে উপজেলার গাজীপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ধর্ষণের ঘটনায় ওই রাতে শিশুর নানা বাদী হয়ে ভাস্কর চাষাকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু গাজীপুর চা বাগানের শ্রমিকের মেয়ে। ওই শিশুকে বাগানে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের ভেতরে তার দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভাস্কর দোকান থেকে পালিয়ে যায়।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কদ্দুছ জানান, ওই হাজতি কারাগারে অন্তরীণ হওয়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত থাকায় তিনি কারগার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করলে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়ছল জামান জানান, জেলা কারাগার থেকে ফাঁস লাগা একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed