জৈন্তাপুরে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে (১৪ অক্টোবর) ডলি বেগম (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ডলি উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও একই গ্রামের আহমদ আল শরিফের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে আইলের মধ্যে ডলির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউপির সদস্য অহিদুর রহমান।
স্থানীয়রা জানান, ডলি বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারনা করা হচ্ছে, ভোরের কোন এক সময়ে বাড়ির লোকজনের অঘোচরে ঘর থেকে বের হন ডলি। জমির আইলে পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed