গোলাপগঞ্জে সাড়ে ৫ লক্ষ ভারতীয় বিড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রায় সাড়ে ৫লক্ষ ভারতীয় নাসির বিড়িসহ মো. সাহাব উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সাহাব উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সাহাব উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১০, তারিখ ১২/১০/২২) দায়ের করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed