গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) মধ্যরাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ি চাবি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র মোখলেছুর রহমান(৪০), বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলির পুত্র আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর পুত্র নজরুল ইসলাম(৩৩) ও গোলাপগঞ্জ উপজেলার বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলির পুত্র মো. হারুন রশিদ(৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরও কয়েকজন আসামির নাম প্রকাশ করেছে। এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed