জাবিতে আবৃত্তি সংগঠন ধ্বনির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একমাত্র আবৃত্তি সংগঠন ধ্বনির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১২ অক্টোবর (বুধবার) কবিতাপাঠ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটি।
এসময় কেক কেটে ধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ধ্বনির উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক খোরশেদ আলম এসময় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সভাপতি সৌমিক বাগচি, ধ্বনি অগ্রজ কামাল উদ্দিন রিমন, সোহানুর রশিদ মুন, আসাদ উল্লাহ আল গালিবসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সমূহের অন্যান্য নেতৃবৃন্দরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed