হঠাৎ কমল ফেসবুক ফলোয়ার, বাদ পড়েনি জুকারবার্গ
প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে হঠাৎ করেই ফলোয়ারের সংখ্যা কম দেখাচ্ছে। বাংলাদেশে বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বিষয়টি সবার নজরে এলেও বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস পাচ্ছে। ফেসবুক বাগের কারণে এই ফলোয়ার কমে গেছে। খবর স্যাটলক এক্সপ্রেসের।
এই ঝড় থেকে মেটার সিইও মার্ক জুকারবার্গও বাঁচতে পারেননি। মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯ হাজার ৯৯৪-তে এসে দাঁড়িয়েছে। তার ফেসবুক পেজ থেকে এই ফলোয়ারের সংখ্যা জানা গেছে।
বিশেষ করে যেসব ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ১৪ হাজারের বেশি, হ্রাস পেয়ে তাদের ফলোয়ারের সংখ্যা ৯ হাজারে নেমে এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে এর কারণ জানতে চেয়েছেন। কেউ কেউ বিষয়টিকে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বলে অবহিত করলেও এ নিয়ে ফেসবুক সংশ্লিষ্ট কেউ মন্তব্য করেনি।
এ নিয়ে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।
এ নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?
সূত্র: স্যাটলক এক্সপ্রেস
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed