প্রবাসীর স্ত্রীর কাছে গিয়ে বিশেষ অঙ্গ হারালেন বৃদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে জনাব আলী (৬০) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। রোববার (৯ অক্টোবর) বেলা ১১টায় নাজিরপুর ইউনিয়নের মোল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জনাব আলী ৫ থেকে ৭ বছর ধরে নাজিরপুর মোল্লা পাড়া মহল্লার প্রবাসী জাকির হোসেন গেদনের বাড়িতে যাতায়াত করেন। রোববার সকালে জনাব আলী ওই বাড়িতে গেলে প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম তার বিশেষ অঙ্গ কেটে দেন। এ সময় জনাব আলীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জনাব আলীর দাবি, নাছিমা বেগম তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিতে গেলে তাকে ঘরে ডেকে কৌশলে ঘরে থাকা বটি দিয়ে বিশেষ অঙ্গ কেটে দেয়।
তবে নাছিমার দাবি, জনাব আলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে শোকেসের গ্লাস ভেঙে তিনি আঘাত পান।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তার তদন্ত চলছে। তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed