ঝিনাইদহে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।তারা সরকারি ভেটেনারি কলেজের শিক্ষার্থী।
শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)।
এক প্রত্যক্ষদর্শী জানান, তারা মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে কলেজে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পোল বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব সংবাদ মাধ্যমকে বলেন, কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে টার্গেট করে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তারা আমাকে আঘাত করে। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই।
হামলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিপি মুরাদ তার সঙ্গে থাকা দুই জনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়। এমন সময় হামলাকারীরা ৮/১০টি মোটরসাইকেল তাদের ধাওয়া করে। এরপর পুলিশে খবর দিলে তারা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed