ভাদেশ্বর ইউপির উপনির্বাচনে মোঃ দেলোয়ারের মনোনয়নপত্র দাখিল
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শুন্য পদে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন চক্রামপুর চেয়ারম্যান বাড়ির মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং বাহুবল উপজেলা সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থার দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার রেনু।
মোঃ দেলোয়ার রেনু হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম এর ভাতিজা এবং ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার আবদাল আনোয়ার এর ছোট ভাই।
উপনির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ৬ অক্টোবর বিকেল ২ টার দিকে মোঃ দেলোয়ার রেনু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিসে রিটার্নিং কর্মকর্তার পক্ষে অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কামরুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার আবদাল আনোয়ার, সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, বড়গাও গ্রামের মোঃ আব্দুল হাই, কাওসার চৌধুরী, আবিদ খান,ফয়েজ আহমেদ চৌধুরী, পাইকপাড়া গ্রামের জালাল আহমেদ, ছাত্রলীগ নেতা এমরান মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ সুলতান মোঃ জুবেদ,ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওসার আহমেদ, অফিস সহায়ক ফখরুল ইসলাম প্রমুখ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed