জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সিলেটে আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: জন্ম-মৃত্যু নিবন্ধন পিছিয়ে পড়া উন্নত বাংলাদেশ গঠনে অন্তরায় বলে মন্তব্য করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)দেবজিৎ সিংহ।
তিনি বলেন, সঠিকভাবে আমাদের নিবন্ধন না করতে পারি, তাহলে দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। জন্ম-মৃত্যু নিবন্ধনে আমাদের সচেতন হলে দেশকে উন্নত বিশ্বের দিকে নিতে সফল হওয়া যাবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান-মেম্বার, সচিব ও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
বক্তব্যে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হওয়ো স্বত্বেও আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে পিছিয়ে আছি। এই কাজ সহজ করার জন্য জাতীয়ভাবে জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন না করলে শাস্তি ও জরিমানার বিধান রয়েছে। সরকার কিন্তু তার চেষ্টার কমতি রাখছে না।
তিনি আরো বলেন, ২০০৪ সাল থেকে এখনো নিবন্ধন পুরোপুরি সঠিক করা যায়নি। লিপিবদ্ধ করতে গিয়ে ভুল করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তারা ভুল করে বসেন। যারা শিক্ষিত তারা অন্তত সচেতনভাবে জন্মনিবন্ধন করবেন। আর গ্রামাঞ্চলে যারা পড়ালেখা জানেন না, তাদের বিষয়ে চেয়ারম্যান-মেম্বার ও ইউপি সচিব সচেতন থাকলে উদ্যোক্তারা ভুল করতে পারতেন না।
সরকারের এই কর্মকর্তা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ভুলভাবে করতে মানুষকে বুঝানোর জন্য চেয়ারম্যান-মেম্বার ও সচিবদের প্রতি অনুরোধ করেন। জন্ম একবার, একবার নিবন্ধন। তাই জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা উন্নত বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাবো।বর্তমানে উন্নত দেশ গঠনে প্রয়োজন জন্ম-মৃত্যু নিবন্ধন।
সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (স্থানীয় সরকার এনজিও শাখা) মো. মেজবাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা জন্ম নিবন্ধনে ভোগান্তি ও হয়রনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারি ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাদের গাফিলতির খেসারত দিতে হচ্ছে মনে করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী। এছাড়াও সিলেটের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-সচিব ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed