সেপ্টেম্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬৯ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৮২টি। সবচেয়ে বেশি ১৬৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়; যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ।
সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি।
প্রতিবেদনের তথ্যমতে, নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন রয়েছেন। এ ছাড়া পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত, রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়ক এবং ৩৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ছয়টি সংঘটিত হয়েছে।
এর আগে, গত মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed