বিমানবন্দরে ৩ শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রোববার সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
র্যাব জানিয়েছে, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed