সিলেটে আজ অ্যাক্রোবেটিক প্রদর্শনী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্প মাধ্যম ‘অ্যাক্রোবেটিক প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
শিশু-কিশোর-তরুণসহ সকলের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। ইতোমধ্যে ঢাকা থেকে ২৫ সদস্যের একটি বিশেষ দল সিলেটে এসে পৌঁছেছেন।
প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত। আয়োজিত প্রদর্শনীটি উপভোগ করার জন্য সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed