সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর ঘোড়ামারা ছয়দাগ গ্রামে হালিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত শনিবার স্বামী নূর উদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে ২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্বামীর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে হালিমা আত্মহত্যা করেছেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গত দুই বছর আগে এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা ছয়দাগ গ্রামের বাচ্চু মিয়া বাসুর ছেলে নূর উদ্দিনের সঙ্গে একই এলাকার কান্দিপাড়া গ্রামের মছদ্দর আলীর মেয়ে হালিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হালিমার উপর নির্যাতন চালাতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ১০টার দিকে নুর উদ্দিন বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে আসতে স্ত্রী হালিমাকে আবারও চাপ দেন। এতে হালিমা সম্মত না হলে নুর উদ্দিন ও তার বাড়ির লোকজন আবারও নির্যাতন করেন। এ ঘটনার পর হালিমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় হালিমার মা মোছা. দিলারা বেগম বাদি হয়ে হালিমার স্বামী ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার নুর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed