কমলগঞ্জে মিনা দিবস উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে মিনা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।
Related News
বড়লেখায় চোরাই মহিষকাণ্ডে ৩ জনের বিরুদ্ধে মামলা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে চোরাই পথে আনা ১৪টি মহিষRead More
কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকেRead More



Comments are Closed