Main Menu

কমলগঞ্জে ১৬০টি মন্ডপে হবে দুর্গাপূজা, ব্যস্ত প্রতিমা শিল্পীরা

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শরৎকালের দুর্গাপূজা এ বছর সার্বজনীন ও ব্যক্তিগত মিলে সর্বমোট ১৬০টি মন্ডপে অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ডপ তৈরি ও প্রতিমার রং এর কাজে ব্যস্ত সময় পার করছেন কমলগঞ্জের প্রতিমা শিল্পীরা।

আগামী ১ অক্টোবর শনিবার থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ১৪৩ টি সার্বজনীন পূজামন্ডপের অনুকুলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০০ কেজি করে জিআর এর চাল এর ডিও বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ১৬০টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। কমলগঞ্জ পৌর এলাকায় ৮টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া ১নং রহিমপুর ইউনিয়নে ২০টি মন্ডপে, ২নং পতনঊষার ইউনিয়নে ১৪টি মন্ডপে, ৩নং মুন্সিবাজার ইউনিয়নে ১৬টি মন্ডপে, ৪নং শমসেরনগর ইউনিয়নে ১৪টি মন্ডপে, ৫নং কমলগঞ্জ ইউনিয়নে ৮টি মন্ডপে, ৬নং আলীনগর ইউনিয়নে ২২টি মন্ডপে, ৭নং আদমপুর ইউনিয়নে ১৩টি মন্ডপে, ৮নং মাধবপুর ইউনিয়নে ১৯টি মন্ডপে, ৯নং ইসলামপুর ইউনিয়নে ৯টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া ব্যক্তিগতভাবে ১৭টি পূজার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা গেছে, বিভিন্ন মন্দির ও মন্ডপে শিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। কেউ প্রতিমার গায়ে দিচ্ছেন তুলির আঁচড় আবার কেউ ব্যস্ত প্রতিমাতে মাটির শেষ প্রলেপ দিচ্ছেন। এই বছর প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সা¤প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবধর্মের লোকজনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, প্রতিটি মন্ডপে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির ২১ দফা নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। গত বছর কমলগঞ্জ উপজেলার ১৫টি পূজামন্ডপে হামলার ঘটনা ঘটায় এবার প্রশাসন কঠোরভাবে অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। প্রশাসনের সাথে সমন্বয় করে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী ও ধর্মীয় নিয়ম নীতি পালন করে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রতিটি পূজা কমিটির প্রতি আহবান জানানো হয়েছে।

Manual5 Ad Code

কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির সভাপতি শংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক অলক দেব জানান, গত দুই বছর করোনার কারণে পূজার আয়োজন তেমন ঝাকঝমক ছিল না। এবছর পূজাকে ঘিরে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার মন্ডপে মন্ডপে চলছে ঝাকঝমক প্রস্তুতি।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি স্থানে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code