বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারখাই থেকে এ ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ তাকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিয়ানীবাজার থানার দুই নং চারখাই বাজারে চেকপোস্ট করাকালীন এ অভিযান পরিচালনা করেন।
আটক আকমল হোসেন (৩২) বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের পুত্র।
ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার এবং ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ফয়সাল বাদী হয়ে মামলা দায়ের করেন।
শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed