কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজামন্ডপের সভাপতি শংকর লাল সাহা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ণ মল্লিক সাগর, সজল কৈরি প্রমুখ।
পরে একই দিন উপজেলা দুর্যেগি ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় উপজেলার ১৪৩টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে একদিন আগেই ঈদ পালন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহারRead More
পাহাড়ি ঢলে মৌলভীবাজারের দুই গ্রাম প্লাবিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানRead More



Comments are Closed