Main Menu

আবারও বাড়ছে করোনা, নিয়ন্ত্রণে জাতীয় কমিটির ৫ সুপারিশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়।

Manual6 Ad Code

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ নিয়ে আলোচনার পর পাঁচ দফা সুপারিশ করেন কারিগরি কমিটির সদস্যরা। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গতকালের সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিচের সুপারিশগুলো করে—

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের কোভিড ভ্যাকসিন টিকা যারা নেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

Manual3 Ad Code

৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ।

৫. বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে। আর এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৯ জনের।

Manual5 Ad Code

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code