Main Menu

বরকত উল্লাহ বুলুর উপর হামলা, সিলেট মহানগর বিএনপির নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর উপর উপর আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সিনিয়র রাজনীতিবীদ বরকত উল্লাহ বুলু সহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর নগ্ন হামলা পাকিস্তানী বাহিনীকেও হার মানিয়েছে।

আমরা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

Share





Related News

Comments are Closed