Main Menu

ইবি’র হিসাববিজ্ঞান বিভাগে মিলনমেলা

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: হটাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল মাঠে অবতরণ করলো একটি প্রাইভেট হেলিকপ্টার। সুটবুট পরে সেখান থেকে কয়েকজন ভদ্রলোক নামলেন। মুখে হাসি, অন্তরে পুরনো বন্ধুদের ফিরে আনন্দ। আবেগে জড়িয়ে ধরলের ক্যাম্পাস জীবনের সেই প্রিয় বন্ধু ও ছোট ভাইদের। যোগ দিলেন মিলনমেলায়। বর্ণিল এ মিলনমেলায় দেশের নানা প্রান্ত থেকে যোগ দিয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শনিবার বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন” এর উদ্যোগে টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রথমবারের মতো এ অ্যালামনাই অনুষ্ঠিত হয়।

জানা গেছে, অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক তাওহিদ হাসান জুবেরী, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও শিল্পপতি মোঃ মহসিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য আলী আক্তার রিজভি ও বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা হ্যাপী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন চড়াই ও উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে। যেখানে অ্যালামনাই এর ভূমিকা অপরিসীম। এই বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়নে ভবিষ্যতে অ্যালামনাই কাজ করে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে তাহলেই জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন সার্থক হবে। আজ এই অ্যালাইমনাই থেকে সে প্রত্যয় গ্রহণ করতে হবে।

পরে বিভাগের আয়োজনে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলা উপলক্ষে বিভাগের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed