Main Menu

নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকেণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) আয়োজনে কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপ-পরিচালক মাসুদ রানা, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ আরো অনেকে।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৪ জন টিটিসির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল তুলে দেন।

Share





Related News

Comments are Closed