এক সপ্তাহে চাতলাপুর দিয়ে ভারতে গেল ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: গত ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেল ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ গিয়েছে।
বাংলাদেশী আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা দেড়টায় তাদের জারা এন্টারপ্রাইজের মাধ্যমে ভারতের কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশী ১৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকায় ২ হাজার কেজি বাংলাদেশী ইলিশ রপ্তানি করেছেন।
পরবর্তীতে ১২ সেপ্টেম্বর সোমবার একই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী আব্দুল মুহিত আরও ২ হাজার কেজি ইলিশ রপ্তানি করেছেন।
একই দিন বাংলাদেশী আমদানি রপ্তানি কারক প্রতিষ্ঠান বিডিএস কর্পোরেশন চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজের কাছে ২ হাজার ৯৫০ কেজি ইলিশ রপ্তানি করেছেন।
অন্যদিকে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আবার বিডিএস কর্পোরেশন ভারতের ত্রিপুরার কৈলাশহরের মনিকা ইন্টারপ্রাইজের কাছে আরও ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করেছে।
সব মিলিয়ে গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে মোট ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়।
জারা এন্টারপ্রাইজের পরিচালক জসিম উদ্দিন ও মশীক মোল্লা এবং বিডিএস কর্পোরেশনের প্রতিনিধি সোহেল চৌধুরী গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন। তারা আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ পথে তারা আরও ইলিশ মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক বাবলু সিনহা এক সপ্তাহে ১১ হাজার কেজির অধিক ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed