নেপালে ভূমিধসে ১৪ মৃত্যু, ১০ নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার পশ্চিম নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা আরও ১০ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। খবর রয়টার্সের।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকির বরাতে রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে আছাম জেলায় মাটির নিচে চাপা পাঁচটি বাড়ির পলি-ঢাকা ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা মৃত ও আহতদের টেনে এনেছে।
আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভূমিধস প্রায়ই ঘটে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক বর্ষার সময় বেশি ঘটে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে সারাদেশে অন্তত ৪৮ জন নিহত এবং ১২ জন নিখোঁজ হয়েছেন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed