জাবিতে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য গঠিত হয়েছে। সভাপতি হিসেবে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক মৃদুল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচ ও বিভাগের নাইমুল আরাফি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর (শনিবার) সাবেক সভাপতি তৌকির আহমেদ রোমান এবং সাধারণ সম্পাদক আরেফিন শেখ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে ৪৭তম ব্যাচের রিয়া আফরিন এবং কোষাধ্যক্ষ হিসেবে ৪৮ তম ব্যাচের মোঃ তানজিম সাকিব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed