প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হলে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল লাইস এমএস হক এর সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রহুল আমিন, ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো: হাবীবুল্লাহ, বিজনেস বিভাগের চেয়ারম্যান মো: মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ সুলতানুল ইসলাম প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।
এসময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে উঠতে এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবার জন্য উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ সময়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছড়া আকর্ষনীয় র্যাফেল-ড্র এর মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed