সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির পচ্ছেন জাতীয় পুরস্কার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ এ জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় ফটোগ্রাফীতে বিজয়ী হয়ে ১৯ সেপ্টেম্বর সোমবার পুরস্কার গ্রহণ করবেন সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির।
আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার বিশ্ব ওজোন দিবস ২০২২ উপলক্ষে রাজধানীর আগারগাওস্থ পরিবেশ ভবনের অডিটরিয়ামে পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসাবে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির।
রেজওয়ান করিম সাব্বির বিগত ২০০৯ সাল হতে সাংবাদিকতা করে আসছেন। বিগত ২০১৯ সাল হতে সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে একাধিক পুরস্কার লাভ করেন।
জৈন্তাা ফটোগ্রাফিক সোসাইটির ফাউন্ডার সহকারী অধ্যাপক ও বিপিএস ফেলোশীপ মো. খায়রুল ইসলাম বলেন, সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির ঢাকা হতে প্রকাশিত “দৈনিক আজকের পত্রিকা” সিলেট হতে প্রকাশিত “দৈনিক সিলেট মিরর” এবং সিলেটের অনলাইন পোর্টাল “সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম” জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসাবে সাহসিকতা ও নিষ্টার সহিত সাংবাদিকতা করে আসছে। তারপাশাপাশি সে ফাটোগ্রাফীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে জৈন্তাপুর উপজেলাকে তুলে ধরেছে। সে করোনা কালীন সময়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতায় “এবিপি”তে অংশ নিয়ে “বিপিএস-সিএম” পদক অর্জন করে। সে জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় জৈন্তাপুরবাসীর পক্ষ হতে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছি।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বলেন, আলোকচিত্রীদের কাজ অত্যন্ত ব্যয় বহুল এবং চ্যালেঞ্জিং বিষয়। নানা প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে আলোকচিত্র সংগ্রহ করে। ফটোগ্রাফারদের ত্যাগের কারনে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি।
জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসাবে জাতীয় পুরস্কার গ্রহন করবে এটা বৃহত্তর সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed