সৌদি আরবে ভবন থেকে পড়ে সিলেটের ফরিদের মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ভবন থেকে পড়ে আহত হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ফরিদ উদ্দিন (৫২) মারা গেছেন। বাংলাদেশ সময় গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাডিস্কিবাড়ি গ্রামের মৃত খুর্শিদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে সৌদি আরবে যান ফরিদ উদ্দিন। তিনি বৈধ শ্রমিক হিসেবেই কাজ করছিলেন। দুই ছেলে ও তিন মেয়ের জনক তিনি। দুই বছর আগে ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরেন তিনি।
তার স্বজন আল আমিন জানান, জেদ্দা শহরের একটি বহুতল ভবনে কাজ করছিলেন ফরিদ উদ্দিন। গত রোববার তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।
ফরিদ উদ্দিনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed