আরো ১ টি উপগ্রহের সফল উৎক্ষেপণ চীনের
প্রযুক্তি ডেস্ক : আরো ১ টি উপগ্রহের সফল উৎক্ষেপনের রেকর্ড করলো চীন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে সফলভাবে ‘চৌংসিং-১-ই’ উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে।
লং মার্চ-৭ ক্যারিয়ারের পরিবর্তিত সংস্করণ রকেটের মাধ্যমে পাঠানো উপগ্রহটি সুষ্ঠুভাবে তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে।
‘চৌংসিং-১-ই’ উপগ্রহটি প্রধানত উচ্চ মানের ভয়েস, ডেটা, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন পরিষেবা প্রদান করবে। এটি ছিল লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৪৩৭তম মিশন। সূত্র: সিআরআই।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed