শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া শিশু ঝিনাইদহ থেকে উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুর বেগমের শিশু সন্তানকে ৩ দিনের মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু সন্তান চুরির সাথে জড়িত চোরচক্রের ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন চোরচক্রের সদস্য শিমুল হোসেন (২৭) ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (২৪)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শাহপুর গ্রামে।
পুলিশ জানান, গত শনিবার (১০ সেপ্টেম্বর) দিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোড এলাকা থেকে ভিক্ষুক কোনিনুর বেগমের কোল থেকে তিন মাসের শিশুকে আদর করার নামে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। শিশুটির মা তার স্বামী শহিদ আলীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করেন। তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডের শাহেনা আক্তারের বাসার ভাড়া বাসায় থাকেন।
শিশুটি চুরি হয়ে গেলে তিনি শ্রীমঙ্গল থানায় শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে শ্রীমঙ্গল থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
এসময় শিশু চুরির সাথে জড়িত শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান, আটককৃতরা অসহায় গরীব শিশুটি’র মায়ের সাথে সুসম্পর্ক থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed