Main Menu

আন্দোলন-সংগ্রামে যুবদল বলিষ্ট ভূমিকা রাখবে : আলাল

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবক ও যুবদরকে সব সময় ভালোবাসতেন। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন গণতান্ত্রীক আন্দোলন ও সংগ্রামে যুবদলের অগ্রনী ভূমিকা ছিল। সিলেটে যুবদলের সম্মেলনের মাধ্যমে যুবদলের যে নতুন নেতৃত্ব এসেছে তা আগামী দিনে আন্দোলন-সংগ্রামে আরো বলিষ্ট ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুবদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক পদে মির্জা মো. সম্রাট হোসেন প্রমূখ।

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নেতেৃত্ব এসেছে তারা আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তনের আন্দোলন ও সংগ্রমকে আরো ত্বরান্বিত করবে।

Share





Related News

Comments are Closed