Main Menu

গ্যাস ফিল্ডে তেলের ট্যাংকে ঝাপ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকে ঝাপ দিয়ে তফসির মিয়া (২৫) নামে এক শ্রমিক আত্বহত্যা করেছে। একদিন পর গ্যাস ফিল্ডের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে এ আত্মহত্যার ঘটনা ধরা পড়ে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা পুলিশ তেলের ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

তফসির মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের ভাই আকসির মিয়া জানান, তার ভাই তফসির হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতো। গত ১১ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে কাজে বের হন। নির্ধারিত সময়ে কাজ থেকে বাড়ি ফিরে আসেনি। গ্যাস ফিল্ডর সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেন ১১ সেপ্টম্বর সকাল ৭টা ৫৫ মিনিটে তফসির হবিগঞ্জ গ্যাস ফিল্ডে প্রবেশ করে। পরে আশপাশের সম্ভাব্য সকল স্হানে খোঁজ করে তার সন্ধান মেলেনি। রাতে এব্যাপারে আকসির মিয়া ভাই নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি এন্টি করে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুরে গ্যাস ফিল্ডের সিসি ক্যামেরার ভিভিও ফুটেজ ভাল ভাবে অনুসন্ধান ও পরীক্ষা করে দেখা যায় শ্রমিক তফসির মিয়া গ্যাস ফিল্ডের অভ্যন্তরে একটি বড় আকৃতির তেলের ট্যাংকে ঝাপ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিরাপত্তা বেষ্টনির মধ্যে কেপি আই প্রতিষ্ঠানের অভ্যন্তরে এঘটনাকে ঘিরে এলাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের ভাই আকসির মিয়া জানান তফসির ইতোপূর্বেও এক বার আত্মহত্যার চেষ্টা করে। তফসির প্রায় দুই মাস আগে বিয়ে করে ছিলেন।

Share





Related News

Comments are Closed