Main Menu

ছাত‌কে বিএনপির দু`গ্রু‌পের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

সুনামগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি: বিএন‌পির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতক উপ‌জেলা বিএন‌পির বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ শে‌ষে দুই নেতার না‌ম নি‌য়ে শ্লোগানকে কেন্দ্র ক‌রে প্রথ‌মে জুতা নি‌ক্ষেপের জের ধ‌রে নেতাকমী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির এক পর্যায়ে সা‌বেক এম‌পি ক‌লিম উ‌দ্দিন আহমদ মিলন ও সা‌বেক উপ‌জেলার চেয়ারম‌্যান মিজানুর রহমান মিজানের সম‌র্থিত দু`গ্রু‌পের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পথচা‌রিসহ উভয় প‌ক্ষের অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকা‌লে পৌর শহ‌রের বিএন‌পির দলীয় অ‌ফি‌সের সাম‌নে দু’গ্রু‌পের নেতাকমী‌দের ম‌ধ‌্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে।

জানা যায়, উপ‌জেলা ও পৌর বিএন‌পির য়ৌথ উ‌দ্দ্যো‌গে আ‌যো‌জিত বিক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বে‌শ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। পৌর বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব সৈয়দ তীতুমীর এর সভাপ‌তি‌ত্বে ও সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান নিজাম উ‌দ্দিনের প‌রিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সমা‌বে‌শে প্রধান অ‌তিথি ছি‌লেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন। বি‌শেষ অ‌তি‌থি ছিলেন সা‌বেক উপ‌জেলার চেয়ারম‌্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, নজরুল ইসলাম সহ জেলা ও উপ‌জেলা এবং স্হানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মিলন-মিজানের নেতৃত্বে ছাতক পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।ছাতক বাস স্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে ট্রাফিক পয়েন্টে যাওয়ার পর পুলিশের বাঁধায় পিছু হটে মিছিলকারিরা।

এদিকে মিছিল শেষে নিজ নিজ গন্তব্যে ফেরার পথে শহরের বাগবাড়ি রাস্তার সম্মুখে পৌঁছামাত্র ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হঠাৎ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, মিজানুর রহমানের সমর্থকরা মিজানের নামে স্লোগান দিয়ে মিছিল করে যাওয়ার সময় মিলন পক্ষের জনৈক সমর্থক মিছিলে জুতা ছুঁড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কর্মী-সমর্থক ও পথচারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় দু‌টি গ্রু‌পের ম‌ধ্যে ইট পাট‌কেট, লা‌ঠি, পেপ‌সির বোতল, কাটা পাথর নি‌ক্ষেপ ক‌রা হয়। এ ঘটনায় উভয় প‌ক্ষের পথচা‌রিসহ ১৫ ব‌্যক্তি আহত হ‌য়ে‌ছে ব‌লে দলীয় সু‌ত্রে জানা গে‌ছে।

বিএন‌পি,‌ স্বেচ্চা‌সেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ নেতাকর্মীরা আহত হ‌য়ে‌ছেন। আহতরা হ‌লেন, পাপলু, সা‌য়েম, হা‌নিফ আলী, ও‌লিউর রহমান, মু‌হিবুর রহমান, রাফাত, ফয়ছল, আলী আহমদ, কাহারসহ ১৫ ব‌্যক্তি আহত হন।

ছাতক থানার (তদন্ত) ও‌সি আ‌রিফ আহমদ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তা‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। এখন প‌রি‌স্থিত শান্ত র‌য়ে‌ছে।

Share





Related News

Comments are Closed