Main Menu

বাহুবলে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় নিজেদের অফিসের সামনে কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যান পরিষদ কর্তৃক ডাকা কর্মবিরতি কর্মসুচী পালন কালে তারা দুর্যোগ ব্যবস্হাপনা আইনের ২০১২ এর আলোকে জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদন্নোতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরনের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিটারটার মুদ্রাক্ষরিক মোঃ শহিদুল ইসলাম, কার্য সহকারী মীর জাকারীয়া নয়ন, অফিস সহায়ক সজিবুর রহমান।

Share





Related News

Comments are Closed