কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বল্লভবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে জহিরুল ইসলাম (২২) এবং ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ (২৫)। তাদের মধ্যে জহিরুল ঢাকায় মেট্রোরেলে কাজ করতো।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে তারা দুইবন্ধু টাঙ্গাইল থেকে বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed