মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) খালিজটাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির দিকে নিয়ে যাওয়া একটি হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় ট্রাকের চালক বেঁচে গেছেন। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র : খালিজ টাইমস
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed